বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজ নবীগঞ্জে আসছেন দুই-মন্ত্রী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৭৮৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে আজ আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বন্যায় কবলিত গ্রাম পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের। পরিদর্শন শেষে বন্যা কবলিত মানুষদের মাঝে ১ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করবেন মন্ত্রীগণ। গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান। এ ‘দুই মন্ত্রীর সাথে সচিব, ডিডিসহ গুরুত্বপূর্ণ বিভাগের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা সাথে থাকবেন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার উপস্থিত থাকাবেন বলে জানা গেছে।
আজ সকালে সিলেট থেকে নবীগঞ্জ উপজেলার উদ্দেশ্য রওনা দেবেন। সেখানে সকাল ১০টার দিকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বেলা ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com