বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে ॥ চুনারুঘাটের ১ জনসহ ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৭৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে চুনারুঘাটের ১জনসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা হলো চুনারুঘাট থানার ডেওয়াতলী গ্রামের জহুর আলীর ছেলে মোঃ সুজন মিয়া (২৮), চাঁদপুর জেলার বাঘাদি থানার ইছলি গ্রামের সাদেক গাজীর ছেলে খোকন গাজী (৪৫) ও কমলগঞ্জ উপজেলার লংগুরপার গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে ছোবহান মিয়া (৪০)।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি এএসপি আশরাফুজ্জামান আশরাফুজ্জামান জানান, শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তরসুর সাকিনস্থ রেল ব্রীজ সংলগ্ন এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাতদের আটক করা হয়। এদের কাছ থেকে একটি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে।
এএসপি জানান, আমাদের কাছে সংবাদ ছিল তারা একটি বাসায় ডাকাতি করবে। সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com