সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৭৬৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নিকটে বিবিয়ানা নদী থেকে নিখোঁজের ৪দিন পর আমজদ উল্লা (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমজদ উল্লার বাড়ি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার সময় লাশটি উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই আকবর হোসেন জানান, গত শুক্রবার ফজরের নামাজ পড়ে ভোরে তার ভাই আমজদ উল্লা গরুর ঘাস আনতে বাড়ী থেকে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার সময় গ্রামের সামনে বিবিয়ানা নদীতে লাশটি ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেতে ভাসমান লাশটি উদ্ধার করেন। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে তিনি পুলিশকে জানান। স্থানীয় ওয়ার্ড মেম্বার সাপু আলম জানান, গত শুক্রবার থেকে আমজদ উল্লা নিখোঁজ ছিলেন। কোথায়ও তার সন্ধান না পেয়ে তিনি নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। নিহতের পরিবারের পক্ষে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় বিকেল ৩টায় নামাজে জানাযা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় তার ভাই আকবর হোসেনের জিম্মায় লাশ দিয়ে আসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com