বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটের পশ্চিম বড়াইলে দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৯২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পশ্চিম বড়াইলে দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দেবর সাইফুর রহমান (১৯) কে আটক করেছে। নিহত হুছনা (৩২) ওই গ্রামের কুয়েত প্রবাসী রিপন মিয়ার স্ত্রী। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জীবিকা নির্বাহের জন্য রিপন কুয়েত চলে যায়। স্ত্রী হুছনা দুটি সন্তান নিয়ে রিপনের ফুফু খুদেজার সাথেই বসবাস করতেন। খুদেজা বানুকে বিয়ে দেয়া হয়েছিল বাহুবল উপজেলার ভাদেশ্বর গ্রামের ছুরত আলীর নিকট। ছুরত তার বাড়ী ঘর বিক্রি করে বড়াইলেই জায়গা কিনে শ্বশুর বাড়িতে বসবাস করছে। রিপন ও ছুরতের পাশাপাশি ঘর তাদের নানা বিষয়ে মনোমালিন্য হত। কুয়েত প্রবাসী রিপন মিয়ার আপন ফুফাত ভাই সাইফুর। সাইফুর জানায় তার মা খুদেজার সাথে হুছনার প্রায় সময় ঝগড়াঝাঁটি হত। সাইফুর চুনারুঘাট সরকারী কলেজে একাদশ শ্রেনীতে পড়াশোনা করে। গতকাল তার ওরিয়েন্টশন ক্লাস ছিলো। কলেজ থেকে বাড়ি ফিরে সাইফুর তার মায়ের সাথে ঝগড়া দেখতে পায় এবং তার মাকে মারপিট করে হুছনা। এ ঘটনায় ছুরিকাঘাতে হত্যা করে বলে সাইফুর স্বীকার করে। আশপাশের লোকজন হুছনাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাবার সময় রাস্তায় হুছনার মৃত্যু হয়। চুনারুঘাট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, মৃত অবস্থায় হাসপাতাল নিয়ে আসা হয়েছে। মৃত্যুর খবর এলাকায় ছড়িলে পড়লে আশপাশের লোকজন সাইফুরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই অলক বড়ুয়া ও এসআই আলী আজহার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও ঘাতককে আটক করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুর হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে আর কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com