শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ২ চোর ধরাশায়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরাশায়ী হয়েছে ২জন। বানিয়াচং সদরের ঘাগড়া কোনা হাওরের প্রজেক্ট এর ট্রান্সফরমার চুরি করতে গেলে জনতা তাদের পাকড়াও করে। এরা হলো ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের আমীর খানী গ্রামের আলকাছ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (২৮) এবং হবিগঞ্জ সদর থানার বড়বহুলা গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে মামুন মিয়া (৩৫)। এদের বিরুদ্ধে ৩৭৯ এবং ৫১১ ধারায় বানিয়াচং থানার পিএসআই আজিজুর রহমান বাদী হয়ে একটি মামলা ( নং-২৯/২১-৪-১৪) দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরণে জানা যায়, গত রোববার গভীর রাতে ঘাগড়া কোনা হাওরের প্রজেক্ট এর ট্রান্সফরমারটি চুরি করতে রিয়াজ ও মামুন এবং পলাতক আদর্শবাজার গড়ের হালের মন্জু মিয়ার ছেলে রুবেল (৩৫), আমীরখানী গ্রামের আঃ সালাম এর ছেলে রাসেল মিয়া (২৭) বিদ্যুতের খুটিতে উঠতে উদ্যত হয়। এসময় প্রজেক্ট এর লোকজন রিয়াজ উদ্দিন ও মামুন মিয়া কে হাতে নাতে আটক করে। তাদের সঙ্গী রুবেল ও রাসেল দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার পিএসআই আজিজুর রহমান নাইম সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে থানা হেফাজতে নিয়ে যায়। মামলার তদন্তকারী কমকর্তা এসআই আব্দুস শহিদ জানান, সম্প্রতি বানিয়াচংয়ে বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছে। আশা করি এবার এর ক্লু উদঘাটন করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com