বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে র‌্যালীটি শুরু করে শহর প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করেন। এর আগে কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বিকালে স্থানীয় সাইফুর রহমান টাউন হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল। বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে মাধবপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। উপজেলা পজীপ কর্মকর্তা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আহসান। গতকাল জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। সূত্রে জানা যায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এর মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধার আহ্বায়ক পদটি শুণ্য হয়ে পড়ে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত ইসলামি ব্যাংক এর কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে ইউনিয়ন ব্যাংক হবিগঞ্জ শাখায় আসা গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানান শাখা ব্যাবস্থাপক মোঃ আজহারুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন যাত্রাকে সামনে রেখে ১ সেপ্টেম্বর গ্রাহকই অগ্রাধিকার : লেনদেন ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ দিবস হিসাবে কার্যক্রম বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের পৈত্রিক সম্পত্তি অংশের পরিবর্তে নগদ টাকা গ্রহণের পরও সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগি মোস্তাফিজুর রহমান তার বোন সাবেক মহিলা কমিশনার জাহানারা বেগম ও তার বড় ছেলে শাহজাহান এর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শাহ মো. এমরান (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে ২ ডজন মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান মাহীর অন্যতম সহযোগী। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ বহু স্বপ্ন ও আশা নিয়ে সৌদি আরবপ্রবাসী জোহর হোসেন চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে গড়ে তুলেছিলেন বিশাল পরিসরের ড্রাগন ফলের বাগান। কয়েক বছর ধরে বাগানে ভালো ফলনও পেয়েছেন তিনি। তবে চলতি মৌসুমে অতি বৃষ্টির কারণে বাগানের ড্রাগন গাছ, ফুল ও ফল নানা রোগে আক্রান্ত হয়ে পচে যাচ্ছে। অনেক গাছও মরে যাওয়ার উপক্রম হয়েছে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য হলেও অজ্ঞাত এক নারীকে ট্রাক চাপা দিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর মহাসড়কে ফেলে গেলেও কেউ তাকে উদ্ধার করেনি। কারন মানুষের ভয় কেউ এগিয়ে এসে বিপদে পড়তে চায় না। তবে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ওই মহিলাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com