স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে ওসির নির্দেশে এসআই প্রদীপ রায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে।