বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে বিজিবির অভিযান কোটি টাকা মূল্যের অবৈধ পণ্যসহ মাদক জব্দ চুনারুঘাটে এসআরবি’র অভিযান ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে নিজ নির্বাচনী মাঠে এমপি ফয়সল ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা আলহাজ্ব শাহ ইমরান ও রুকেয়া চৌধুরী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবিগঞ্জে জাগ্রত তরুণ সংগঠনের নতুন কমিটি অনুমোদন হবিগঞ্জ শহরের রাস্তায় ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেস্টুন ও তোড়ন অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা ধুলিয়াখাল থেকে আবারও গ্রেফতার আ.লীগ নেতা চেয়ারম্যান দুলাল চুনারুঘাটে বন বিভাগের অভিযান বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে নিজ নির্বাচনী মাঠে এমপি ফয়সল ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে নির্বাচনী এলাকায় ফিরে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান নিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।
নেতাকর্মীদের উদ্দেশে এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে এলাকায় ফিরে এসেছেন। দলের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শান্তিপ্রিয় এ দুই উপজেলায় কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারবে না। সবাই যেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে একই দিন দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের সভাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন তিনি। সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে প্রত্যেক রোগীকে এক লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা দেওয়া হয়।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীরা এ সহায়তা পান।
চেক বিতরণকালে এমপি ফয়সল বলেন, অসুস্থতা একটি পরিবারের জন্য বড় আর্থিক ও মানসিক সংকট। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার আন্তরিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com