বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে বিজিবির অভিযান কোটি টাকা মূল্যের অবৈধ পণ্যসহ মাদক জব্দ চুনারুঘাটে এসআরবি’র অভিযান ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে নিজ নির্বাচনী মাঠে এমপি ফয়সল ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা আলহাজ্ব শাহ ইমরান ও রুকেয়া চৌধুরী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবিগঞ্জে জাগ্রত তরুণ সংগঠনের নতুন কমিটি অনুমোদন হবিগঞ্জ শহরের রাস্তায় ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেস্টুন ও তোড়ন অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা ধুলিয়াখাল থেকে আবারও গ্রেফতার আ.লীগ নেতা চেয়ারম্যান দুলাল চুনারুঘাটে বন বিভাগের অভিযান বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

চুনারুঘাটে বন বিভাগের অভিযান বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একই দিনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বন বিভাগ। গত সোমবার (২৩ নভেম্বর) কালেঙ্গা রেঞ্জাধীন কালেঙ্গা বিটের হরিণমারা ক্যাম্পের আওতাধীন আব্দুল্লাহপুর ও ১২ ঠিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালিত হয় গত সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর এলাকায়। এ সময় একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ১০ ফুট দৈর্ঘ্যের ৫০টি বল্লী উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫০০ দৈর্ঘ্যফুট। এ ঘটনায় বন আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ ঠিলা এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ টুকরো সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৭ দশমিক ৬৪ ঘনফুট। এ ঘটনায়ও বন আইনে পিওআর (চঙজ) মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দুটি অভিযানই সহকারী বন সংরক্ষক, হবিগঞ্জ মো. মাহদী হাসান এবং কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। এ সময় কালেঙ্গা বিটের সংশ্লিষ্ট স্টাফ, হরিণমারা ক্যাম্পের হেডম্যান ও ভিলেজাররা সহযোগিতা করেন।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ সংরক্ষণ ও পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com