বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে বিজিবির অভিযান কোটি টাকা মূল্যের অবৈধ পণ্যসহ মাদক জব্দ চুনারুঘাটে এসআরবি’র অভিযান ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে নিজ নির্বাচনী মাঠে এমপি ফয়সল ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা আলহাজ্ব শাহ ইমরান ও রুকেয়া চৌধুরী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবিগঞ্জে জাগ্রত তরুণ সংগঠনের নতুন কমিটি অনুমোদন হবিগঞ্জ শহরের রাস্তায় ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেস্টুন ও তোড়ন অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা ধুলিয়াখাল থেকে আবারও গ্রেফতার আ.লীগ নেতা চেয়ারম্যান দুলাল চুনারুঘাটে বন বিভাগের অভিযান বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

আলহাজ্ব শাহ ইমরান ও রুকেয়া চৌধুরী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেরপুর-কামালপুর দারুল উলুম মাদরাসার বার্ষিক মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলহাজ্ব শাহ ইমরান ও রুকেয়া চৌধুরী ফাউন্ডেশন। গতকাল অনুষ্ঠিত মাহফিলে শত শত মুসল্লি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফাউন্ডেশনের অভিষেক ও উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধন উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডিং চেয়ারম্যান শাহনেওয়াজ অপু শেরপুর-কামালপুর মাদরাসায় ৫০ হাজার টাকা দান করেন। এ সময় ফাউন্ডিং চেয়ারম্যানের চাচা আলহাজ্ব শাহ মোতাহের হোসেন এবং আলহাজ্ব শাহ হাফেজ আতাহার আহমেদ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গরিব-দুঃখীদের নানাবিধ সেবা-সহযোগিতা করা এবং অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। পারিবারিকভাবে পরিচালিত এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্য প্রবাসী শাহনেওয়াজ অপু।
মাহফিলে উপস্থিত মুসল্লিরা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com