শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ ॥ মেঝেতে চলছে চিকিৎসা “এমপি হয়েও বদলায়নি রুটিন” ॥ ৪৪ বছর ধরে বানিয়াচংয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাঃ জীবন শুভ মহালয়া আজ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড হবিগঞ্জে পালঙ্কের নিচে গর্ত থেকে ২৮টি ডিমসহ মা সাপ উদ্ধার চুনারুঘাটের আব্দুল হকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে একটি লিফট বিকল নেই অপারেটর ॥ ভোগান্তিতে রোগী ও স্বজনরা শহরে ৫ পলাতক আসামি গ্রেফতার আজমিরীগঞ্জের জলসখুায় বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিলন খাঁনের বিশাল মোটরসাইকেল শোডাউন দোয়া চাইলেন ইউনিয়নবাসীর কাছে

চুনারুঘাটের আব্দুল হকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চুনারঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জের গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলি এলাকার (ভাসমান) মোসলেম মিয়ার ছেলে মো. আকরাম মিয়া। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com