শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মিজ মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক লিটন রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্রাচার্য এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. হরিশ চন্দ্র দেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় মাধবপুর উপজেলার ১১৭টি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরাও অংশ নেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছেন। এ বছরও তারা দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, পূজা যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিকভাবে সক্রিয় থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন সতর্ক থাকবে। সভায় পূজা উদযাপন কমিটির নেতারা নিজ নিজ মণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com