বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে যানজটে নাকাল মানুষ মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার ট্রেনের টিকিট কালোবাজারি রোধে স্বপ্রণোদিত মামলা তদন্তে পিবিআই হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি নবীগঞ্জে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা হবিগঞ্জ জেলা প্রশাসক মুকিবকে সামাজিক সংগঠন এর সম্মাননা ক্রেস্ট প্রদান চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে হাইব্রিড ধান বীজ নিয়ে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ টেরিটরির প্রায় ৫০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
মেটাল সীডস লিমিটেডের হাইব্রিড ধান বীজ অগ্রণী-৭, এমএস-১, সারথি সুপার-১৫ ও সারথি-১৪ নিয়ে আয়োজিত এ সভায় পণ্যের বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা, বাজার পরিস্থিতি এবং কৃষকদের কাছে উন্নতমানের বীজ পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট বীজ ব্যবসায়ী ও মোল্লা স্টোরের কর্ণধার আলহাজ্ব মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ট্রেডার্সের খন্দকার ফজলু মিয়া (লখাই), আলী স্টোরের জুনাব আলী, মাসুম ট্রেডার্সের মাসুম মিয়া এবং চৌধুরী এন্টারপ্রাইজের রাজু আহমেদ।
এছাড়া মেটাল সীডস লিমিটেডের সিনিয়র এজিএম ও হেড অব সেলস সাইফুল ইসলাম এবং ম্যানেজার ফিরোজ কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় হাইব্রিড ধানের বিভিন্ন জাতের গুণগত বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা ও বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের হাইব্রিড ধান বীজ সরবরাহ এবং ডিলার-রিটেইলারদের সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ডিলার-রিটেইলারদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। তারা হাইব্রিড ধানের বাজার সম্প্রসারণ ও কৃষকদের মধ্যে উন্নত বীজের ব্যবহার বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটাল সীডস লিমিটেডের হবিগঞ্জ টেরিটরির সিনিয়র অফিসার বদিউজ্জামান ফারুক এবং সিলেট রিজিওনের রিজিওনাল ইনচার্জ আতিয়ার রহমান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ডিলার ও রিটেইলারদের মাঝে উপহার প্রদান করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com