মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ লাখাইয়ে টিকাদান কর্মসূচি পরিদর্শন করলেন হবিগঞ্জের সিভিল সার্জন হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু নবীগঞ্জে বিলুপ্ত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য স্বাদ দেশি মাছের শুঁটকি মাধবপুরে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু ॥ ঘাতক স্ত্রী কারাগারে নবীগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত ॥ আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ-লাখাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের ভোটের ঋণ পরিশোধ করতে দ্রুত সড়কের কাজ শেষ করতে চাই মা-বাবার অক্লান্ত পরিশ্রমে কন্যার স্বপ্ন পূরণ তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের সুজনা এখন ডাক্তার হবিগঞ্জ শহরে সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার

লাখাইয়ে টিকাদান কর্মসূচি পরিদর্শন করলেন হবিগঞ্জের সিভিল সার্জন

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। গতকাল সোমবার তিনি উপজেলার লাখাই ১ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাব-ব্লক ঘ-১-এ চলমান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে সিভিল সার্জন টিকাদান কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, ভ্যাকসিন সংরক্ষণ পদ্ধতি, রেজিস্টার খাতা এবং প্রয়োজনীয় নথিপত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিশু ও মায়েদের শতভাগ টিকাদান নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি টিকাদান কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এবং লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com