প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, (ইউনিয়ন ব্যাংক ইউনিট) হবিগঞ্জ শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে “আর্থিক সাক্ষরতা সচেতনতা কর্মসূচি ও শিক্ষার্থী ব্যাংকিং প্রচারণা” অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ সরকারি মহিলা কলজে, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এবং হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা, শিক্ষার্থী ব্যাংকিংয়ের সুযোগ-সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব, অর্থের সঠিক ব্যবহার এবং আর্থিক সচেতনতা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর্থিক সচেতনতা ও সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উক্ত ক্যাম্পেইনকে সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সুধীর চন্দ্র দে এবং হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম কে শাখা ব্যবস্থাপক আজহারুল ইসলাম (এফএভিপি) সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।