বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট নবীগঞ্জে হামলা পাল্টা হামলায় আহত ৩ ॥ শহর উত্তপ্ত হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান হবিগঞ্জ চেম্বারের নতুন প্রশাসক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ ইশানকে নবীন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত ভূমধ্যসাগরে মৃত্যুর হাতছানি গ্রিস যাত্রায় নিখোঁজ ৬ যুবক হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালাল আটক ॥ কারাদণ্ড প্রদান চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
চুনারুঘাট পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের আওতায় হাসপাতাল চত্বরের ভেতরে ও বাইরে জমে থাকা সমস্ত ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি, জলাবদ্ধতা দূর করতে ড্রেনগুলোতে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনাও সফলভাবে অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের চিকিৎসা পরিবেশ উন্নত রাখা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মশার বংশবিস্তার কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে এবং হাসপাতালে আগত রোগী, তাদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com