বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচিত কমিটি অনুমোদন ॥ চেয়ারম্যান আহমেদ আলী মুকিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি অভিযোগ ॥ আমলে নিল আদালত নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ শায়েস্তাগঞ্জ শিল্পায়ন ও জমি অধিগ্রহণের চাপে মৎস্য খামার ব্যাহত হওয়ার শঙ্কা নবীগঞ্জে আ.লীগ নেতা আকবর গ্রেফতার হবিগঞ্জ সদর থানার অভিযান ॥ ৩ পলাতক আসামি গ্রেফতার বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন লাখাইয়ে ১২ মামলার আসামি আমিরুল ইসলাম গ্রেফতার

শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি অভিযোগ ॥ আমলে নিল আদালত

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১)/২৫(ঘ) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি, হবিগঞ্জকে।
আদালত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ওঠে। বিষয়টি আমলে নিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। আদালতের নির্দেশনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করে। এজাহারে উল্লেখ করা হয়, হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মানুষের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। এ স্টেশন দিয়ে ঢাকা-সিলেট রেলপথে পারাবত, জয়ন্তিকা, কালনী ও উপবন এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রেলপথে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চলাচল করে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এ স্টেশন ব্যবহার করেন।
অভিযোগ রয়েছে, প্রতিদিন সকাল ৮টায় অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট শেষ হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেক যাত্রী নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন না। বিশেষ করে টিকিট নির্বাচনের পর পেমেন্টের ধাপে বারবার ওয়েবসাইট রিফ্রেশ করার নির্দেশনা আসায় অনেক সময় টিকিট হাতছাড়া হয়ে যায়।
অন্যদিকে, অনলাইনে টিকিট না পাওয়া গেলেও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে অসাধু ব্যক্তিদের কাছে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। এসব টিকিট কিনতে যাত্রীদের নির্ধারিত মূল্যের দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত অর্থ দিতে হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এমনকি শায়েস্তাগঞ্জ থেকে কাঙ্খিত গন্তব্যের টিকিট না পাওয়া গেলেও শমসেরনগর, কুলাউড়া, ভানুগাছ, শ্রীমঙ্গল, মাইজগাঁও, সিলেট, শাহজীবাজার, নোয়াপাড়া, মনতলা ও আজমপুর স্টেশনের টিকিট কালোবাজারি চক্রের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব বলে অভিযোগ রয়েছে। ভুয়া আইডি ব্যবহার করে টিকিট সংগ্রহ এবং পরস্পর যোগসাজশে বেশি দামে বিক্রির বিষয়টিও এজাহারে উঠে এসেছে। এজাহারের তথ্যমতে, আদালতের নির্দেশনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানার জিডি নম্বর-১২৩, তারিখ ১৭ নভেম্বর ২০২৬-এর সূত্র ধরে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী জিন্নাহ সঙ্গীয় কনস্টেবল রবি দাসকে নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সরেজমিন অনুসন্ধান করেন। এ সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, যাত্রীসাধারণের বক্তব্য ও স্থানীয় তথ্য পর্যালোচনা করে টিকিট কালোবাজারির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অনুসন্ধানে গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টা থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ ও তিনগুণ দামে টিকিট বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়। পরে বিজ্ঞ আদালত মামলার অপরাধের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য সিআইডি, হবিগঞ্জকে নির্দেশ দেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারির অভিযোগে এ উদ্যোগকে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরানো এবং রেল টিকিটের অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তদন্তে অভিযোগের সত্যতা ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়টি এখন সিআইডির অনুসন্ধানের ওপর নির্ভর করছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com