বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট নবীগঞ্জে হামলা পাল্টা হামলায় আহত ৩ ॥ শহর উত্তপ্ত হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান হবিগঞ্জ চেম্বারের নতুন প্রশাসক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ ইশানকে নবীন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত ভূমধ্যসাগরে মৃত্যুর হাতছানি গ্রিস যাত্রায় নিখোঁজ ৬ যুবক হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালাল আটক ॥ কারাদণ্ড প্রদান চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

চুনারুঘাটে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ আব্দুল মালেক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাগিয়ারগাঁও গ্রামের আব্দুল মালেকের বসতঘরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি কালো রঙের বায়ুরোধক প্যাকেটে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পোটলায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল মালেক (৩২) বাগিয়ারগাঁও গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com