বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট নবীগঞ্জে হামলা পাল্টা হামলায় আহত ৩ ॥ শহর উত্তপ্ত হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান হবিগঞ্জ চেম্বারের নতুন প্রশাসক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ ইশানকে নবীন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত ভূমধ্যসাগরে মৃত্যুর হাতছানি গ্রিস যাত্রায় নিখোঁজ ৬ যুবক হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালাল আটক ॥ কারাদণ্ড প্রদান চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাগরিক সমাজ এর ব্যানারে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী এনামুল হক এনাম, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, সিনিয়র আইনজীবী শামসু মিয়া চৌধুরী, হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, বিএনপি নেতা মহসিন শিকদার, অ্যাডভোকেট আলি সারোয়ার মান্না, মনির, শিশির দেবনাথ, রাজনগরের বিশিষ্ট মুরুব্বি আব্দুল মোতালিব মমরাজ, আলাউদ্দিন মিয়া, সালাম মিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, আব্দুল মুসাব্বির, আওয়াল, ইয়াসিন, শাহজাহান মিয়া, চৌধুরী ফরহাদ। মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা শাখার ব্যানারে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল আহসান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রাম লাল দাস, বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তিীশ চন্দ্র দাস। হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে উপস্থিত ছিলেন জেলা শাখার আহবায়ক মোহাম্মদ নূরুল হক টিপু, বানিয়াচং এর সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সালেহ, মাধবপুরের সাধারণ হারুনুর রশিদ সেলিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড হবিগঞ্জ জেলা শাখার ওবায়দুল হক চৌধুরী, বাবুল হোসেন খান, ডাঃ সাইফুল ইসলাম, মোঃ আতর আলী, হরেশ চন্দ্র দাশ অপু, মোঃ জিয়াউর রহমান, নিয়াজ রহমান রিফাত, হাজী শফিকুল ইসলাম, মোঃ রহমত আলী, মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ লিটন মিয়া। খেলোয়ার কল্যান সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেল, ছাত্রনেতা গোলাম মাহবুব, মহিবুর রহমান শাওন, উজ্জ্বল মাহমুদ, মোর্শেদ কামাল আশফাক, কামরুজ্জামান উজ্জ্বল, মাহফুজুর রহমান আওয়াল, রাসেল তালুকদার। সাংস্কৃতিক কর্মী সিদ্ধার্থ বিশ্বাস, পিন্টু দেব, আবুল ফজল, শাহীন। হবিগঞ্জ জেলা সাংবাদিক সমাজের ব্যানারে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সাংবাদিক টিপু চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক খোয়াই এর সম্পাদক সাইফ আহসান, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের হবিগঞ্জ প্রতিনিধ মোহাম্মদ নুর উদ্দিন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার এম সজলু, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন লিমন শাহ, সাংবাদিক উজ্জ্বল বণিক, সাইফুল ইসলাম, দৈনিক তরফ বার্তার স্টাফ রিপোর্টার সাহেব আলী। মানববন্ধনে বক্তারা বলেন, শহরের চাঁদের হাসি হাসপাতালের ডাঃ মোঃ সোলাইমান মিয়া ও মেডিকেল এসিস্ট্যান্ড আল আমিনের অপচিকিৎসায় ম”ত্যু হয় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যাকারিরা। তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্ন সাধারণ জনগণের।
বক্তারা বলেন-অবিলম্বে যদি অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হয় তা হলে সাধারণ জনগণকে সঙ্গে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com