শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩ নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

লাখাইয়ে শিক্ষার্থীদের মাঝে কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ গতকাল (১২ নভেম্বর) বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি এবং আয়রন-ফলিক এসিড ট্যাবলেটের গুরুত্ব বিষয়ে আলোচনা ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাঢ়িশাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সীতেষ কুমার চন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব কলিমউল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব নিখিল রঞ্জন শর্মা এবং স্যানিটারি ইন্সপেক্টর জনাব বিধান সোম।
আলোচনা সভায় বক্তারা কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে কিশোর-কিশোরীদের পুষ্টিহীনতা রোধে আয়রন-ফলিক এসিড ট্যাবলেটের নিয়মিত ও সঠিক সেবনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে উপজেলাজুড়ে এ ধরনের স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com