শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩ নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন মূল্যবান বই তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা নিয়মিত বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ, যুক্তিবোধ ও মানবিক গুণাবলি বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে পাশাপাশি সৃজনশীল ও মননশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। “বই হোক নিত্যসঙ্গী, জ্ঞান হোক আগামীর পথচলার শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com