শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩ নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফ্যাসিস্ট আওয়ামীলীগের ডেবিলদের নিয়ে চাঁদাবাজি, ভূমি অফিসে দালালী, ফ্যামিলি কার্ড বাণিজ্য, দুর্নীতিসহ ৯নং পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের প্রতিবাদে একে এম ইউসুফ তরফদার, মোহাম্মদ আলী লিংকনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পুকড়া বাজারে এক প্রতিবাদ সভা করেন। ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কাদির দোলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা লুৎফুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সাবেক আহ্বায়ক আব্দুল আলিম তরফদার, সাংগঠনিক সম্পাদক নূরুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাতি এমদাদুল হক লিটন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হক ফরিদ, সাবেক সাবেক এমদাদুর রহমান শাহীন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ চনু, ৩নং ওয়ার্ড সভাপতি কাজী আরজু মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আরজু মিয়া, আব্দুর রহিম, বাচ্চু মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক লোকজন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন- ইউসুফ তরফদার, মোহাম্মদ আলী লিংকন ৫ আগস্টের পর থেকে নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তারা ইউনিয়ন বিএনপি’র সভাপতির বিরদ্ধে উপজেলা সমাজসেবা অফিসারের বরাবর মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছেন। এর প্রতিবাদ করায় তারা সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে প্রাননাশের উদ্দেশ্যে অতর্কিত হামলা করেছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও প্রতিবাদ সভায় তাদেরকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com