লাখাই প্রতিনিধি ॥ লাখাই থানাধীন লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে কামাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি নিয়মিত মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন কামাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গতকাল দুপুরে তাকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে লাখাই থানা পুলিশ।