বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত মাধবপুরে বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাধবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্যক্তের অভিযোগ তদন্ত কমিটি গঠন হবিগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভা লাখাইয়ে পুলিশের অভিযানে মহিলাসহ ৩ আসামী গ্রেপ্তার নবীগঞ্জে এক যুবককে ছুরিকাঘাতের দেড় মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সারোয়ার আলম গ্রেফতার চুনারুঘাটে স-মিলে বন বিভাগের অভিযান ॥ অবৈধ সেগুন কাঠ জব্দ টাঙ্গাইলে গাঁজা নিয়ে হবিগঞ্জের দুই যুবকসহ গ্রেফতার ৪ লাখাইয়ে পরোয়ানাভুক্ত আসামি কামাল মিয়া গ্রেপ্তার

মাধবপুরে বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
গতকাল বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।
পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে বাংলা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
বিদ্যালয়ের মা সমিতির সদস্য, শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন এবং বিদ্যালয়ের বাগান কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১২টার দিকে প্রতিমন্ত্রী উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউর রহমান, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com