লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পুলিশের অভিযানে মহিলাসহ ৩ আসামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন করাব ইউনিয়নের মনতৈল গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে আঃ মোতালিব (৩০), মুড়িয়াউক গ্রামের বাদল মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৪০), মনতৈল গ্রামের বাবলু মিয়ার ছেলে বাবুল মিয়া(২০)। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের কে গ্রেফতার করা হয়। বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ নিশ্চিত করেছেন।