বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন-মেয়র প্রার্থী টিটু

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপার্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেছেন, ভয়ভীতি উপেক্ষা করে আগামী ২৪ জুন নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। সম্মানিত পৌবাসীর ভোটে আমি নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, শহর পরিচ্ছন্ন করণ, পৌরকর ও ট্রেডলাইসেন্স ফি পুর্নবিবেচনার উদ্যোগ, যানযট নিরসন, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ, পৌর পানি সরবরাহ, সমাজ কল্যাণমুলক কর্মকান্ডসহ পৌরবাসীর মুখোমুখি ও জবাবদিহীতার চেষ্ঠা করবো।
গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী ১নং ওয়ার্ডের উমেদনগর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নারিকেল গাছ প্রতীকের গণসংযোগকালে পৌরবাসীর উদ্দ্যোশে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্পব রায় চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি রাসেল, মীর আলম কাওসার, ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি অমিয় রায়, জেলা যুবলীগ নেতা ফারুক আহমেদ, সবুজ আহমেদ, দেলোয়ার খান, হাবিবুর রহমান, ১নং ওর্য়াড যুবলীগ সভাপতি তাজুল ইসলাম খান, মাসুদ মিয়া, জুয়েল খান, সুজন মিয়া, সুমন মিয়া, জুয়েল মিয়া, লাবলু, ফয়সল, জুয়েল মিয়াসহ উমেদনগর এলাকার প্রায় ২ শতাধিক দলীয় নেতা কর্মী ও সমর্থকগণ। রাতে নারিকেল গাছ মার্কার সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় মতবিনিময়সভা ও গণসংযোগ করেন মেয়র প্রার্থী টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com