সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচঙ্গে লোকাল গভর্নেস ফর চিলড্রেন ও ইউনিসেফের কার্যক্রম পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সহযোগিতায় লোকাল গভর্নেস ফর চিলড্রেন প্রোগ্রামের আওতায় বানিয়াচঙ্গে জয়েন্ট ভিজিট করেছেন জেলা কর্মকর্তাবৃন্দ। গতকাল সকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শুভন বসাক, ইউএনও মোঃ মামুন খন্দকার, জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, বানিয়াচং সদরের হাজরাপাড়-জামালপুর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, ১নং ইউনিয়ন পরিষদের সিটিজেন চার্টার, প্রতিবন্ধী ভাতা, ওয়ার্ড সভাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় হাজরাপাড়া-জামালপুর কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিতে লক্ষ্যে দ্রুত ওই কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য বানিয়াচং পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ্পরান, ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন পর্য্যায়ের নেততৃবন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com