বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে জমির বিরোধ নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলা সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, উত্তর বাড়ির সুরুজ আলীর গোষ্ঠীর সাথে মুন্সি বাড়ির এলাছ মিয়ার গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় লোকজন, আনোয়ার, আশিকুল, উসমান, মনিরুল আবিদুল, জাকারিয়া, মোজাক্কির, রেজাউল, রাশিদুলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com