শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জে অভিযান চালিয়ে ১৬২ বোতল বিদেশী মদ উদ্ধার ॥ মাদক ব্যবসায়ী আলতাব গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে ১৬২ বোতল বিদেশী মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ী আলতাব উদ্দিনকে গ্রেফতার করেছে। পরে মাদকসহ আলতাবকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খালেদুল করিম এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আলতাব উদ্দিনকে গ্রেফতার ও ঘর তল্লাসী চালিয়ে দু’টি বস্তায় রক্ষিত উস্কি, ম্যাকডুয়েলস, বটকাসহ ১৬২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে মদসহ আলতাব উদ্দিনকে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খালেদুল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com