বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের অপর নামই হচ্ছে আওয়ামী লীগ

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, কৃষকরা হচ্ছেন বাংলাদেশের প্রধান শক্তি। মহান স্বাধীনতা যুদ্ধের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশে কৃষকদের সংগঠিত করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই কৃষক লীগ আজ সারাদেশে অত্যন্ত সুসংগঠিত হয়ে স্বাধীনতার পরে প্রতীক নৌকার পক্ষে কাজ করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনে সকলকে রাখা সম্ভব নয়। তবে কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর শ্রমিক লীগের অপর নামই হচ্ছে আওয়ামী লীগ।
বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবিগঞ্জ জেলা কৃষক লীগ আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বিএনপি’র আমলে সারের জন্য আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। তখন সারাদেশে কৃষকরা আন্দোলনে নামে। সেই সময় জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে বিনামূল্যে কৃষকদের সার দেয়ার কথা বলেছিলেন। এখন আমরা সারাদেশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ তুলে দিচ্ছি। এতেই প্রমাণ হয় শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। হবিগঞ্জে কৃষক লীগের প্রসংশা করে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এমপি আবু জাহির।
জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু’র পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, শাহজাহান চৌধুরী সেজু, এডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুরুল আমীন ওসমান, শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামাল হোসেন, মহিবুল হাসান তালুকদার, দপ্তর সম্পাদক মমিনুর রহমান মমিন, প্রচার সম্পাদক শেখ মোঃ আজমান মিয়া, অর্থ সম্পাদক আবুল কাশেম, সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম সারোয়ার, পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সৈয়দ মাসুদুল আলম শামীম, মোঃ কামাল উদ্দিন প্রমুখ। এছাড়া সকল উপজেলা ও পৌর কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com