বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নতুন প্রজন্ম এবং শিক্ষার্থীদের জানানোর জন্য নবীগঞ্জ উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান নিজ কার্যালয়ে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এসব তথ্য জানান। সর্ব প্রথম গেল জানুয়ারি মাসে উপজেলার করগাঁও ইউনিয়নে অবস্থিত বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। ইউএনও আরো বলেন- এ কর্নারে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য ও ইতিহাস। উঠে এসেছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার দৃশ্যপট। এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাঙালির বীরত্বগাথা গৌরবোজ্জ্বল ইতিহাস জানার আগ্রহ বেড়েছে।
উক্ত মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রঞ্চানন কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খাঁন, নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কৃপেশ দেব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংবাদিক জসিম তালুকদার, ছনি চৌধুরী, মোঃ সুমন আলী খাঁন, আমির হামজা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com