শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিপুল পরিমাণ সরকারী বই উদ্ধার মামলায় ॥ ২ আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনালের ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার হওয়া ৫ সহশ্রাধিক নতুন বই বিক্রি করা হয়েছিল ৯ টাকা কেজি দরে। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারী বইগুলো বিক্রি করে। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এই তথ্য জানায় গ্রেফতারকৃত আসামীরা। রবিবার রাত সোয়া ৯টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারীর নিকট থেকে ৯ টাকা কেজি দরে ক্রয় করে বানিয়াচং উপজেলা সদরের দুলাল মিয়া নামে এক ভাঙ্গারী ব্যবসায়ী। পরে লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের সফর উদ্দিন ওরফে মনা মিয়ার কাছে ১৩ টাকা কেজি দরে বিক্রি করে বানিয়াচং উপজেলার সাঘরদিঘীর পাড়ের মৃত দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া। ওই বই কালোবাজারীর ঘটনায় সর্বমোট গ্রেফতার করা হয় ৪ আসামী। তবে মুলহোতা বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী এখনো পলাতক রয়েছে বলেও জানান তিনি।
গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ কোর্ট ষ্টেশন ফাড়ির পুলিশ শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন শ্রেণির ৫ হাজার ৫৯০টি সরকারি নতুন বই জব্দ করে। এ সময় লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমিরুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে হাশিম মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। পরদিন গ্রেফতারকৃত দুইজনসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসান।
তার দায়ের করা মামলায় গ্রেফতারকৃত রাসেল ও হাশিমের স্বীকারোক্তি অনুযায়ী ২৭ জানুয়ারি দুলাল এবং ২৮ জানুয়ারি মনা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট ষ্টেশন ফাড়ির এসআই সাইফুর রহমান। তিনি জানান, পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com