মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

শিল্পী আশিকের পিতা সৈয়দ অহিদুর রহমানের ইন্তেকাল ॥ জানাযা সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রখ্যাত তরুণ কন্ঠশিল্পী ফোক গাণের যুবরাজ হিসেবে খ্যাত সৈয়দ আশিকুর রহমান আশিকের পিতা প্রবীণ শিক্ষক সৈয়দ অহিদুর রহমান আলমগীর ইন্তেকাল (৭৩) করেছেন (ইন্না…রাজিউন)। গতকাল রবিবার বেলা ১১টায় তিনি শহরের ইনাতাবাদ এলাকায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ অহিদুর রহমানের মৃত্যুর খবর জানাজানি হলে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ উনার গ্রামের বাড়ি সদর উপজেলার নিতাইরচক গ্রামে এক শোকাবহ পরিবেশ নেমে আসে। এ সময় উনাকে একনজর দেখতে শহরের ইনাতাবাদ বাসায় সকলে ভীড় জমান। পরে শহরের স্টাফ কোয়ার্টার মাঠে ১ম ও নিতাইরচক গ্রামে ২য় নামাজে জানাজা শেষে নিতাইরচক সাহেব বাড়ির পারিবারিক করবস্থানে দাফন করা হয়। দু’টি নামাজেই হাজারো মানুষের ঢল নামে।
শহরের স্টাফ কোয়ার্টার মাঠে বিকাল ৫টায় অনুষ্ঠিত মরহুম সৈয়দ অহিদুর রহমানের ১ম নামাজে জানাজায় শহরের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল ও সৈয়দ আশিকুর রহমান আশিক প্রমুখ।
এছাড়াও নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, দৈনিক প্রভাকরের নির্বাহী সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েলসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের লোকজন জানাজার নামাজে অংশগ্রহণ করেন। এরপর নিতাইরচক গ্রামে অনুষ্ঠিত ২য় নামাজে জানাজায়ও ওই এলাকার হাজারো মুসল্লী অংশ নেন। পরে নিতাইরচক সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com