শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বিজয়নগরে ২শ পিস ইয়াবাসহ ৬ জুয়াড়ী আটক ॥ পুলিশের উপর হামলা

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সংলগ্ন বিজয়নগরে ২শ পিস ইয়াবাসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জুয়াড়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতরা হল মেরাশানী গ্রামের মানিক মিয়া (৪২), সেলিম (৩৫), খায়ের (৪০), হুমায়ুন (৩৫), দুলাল (৪৫) ও জয়নাল (৩৫)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা রাতে মেরাশানী বাজারের ডাঃ কুদ্দুস মার্কেটের দুতলায় একদল জুয়ারী জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় জুয়ারীরা পুলিশের উপর হামলা চালায়। বেগতিক অবস্থায় পুলিশ দুতলার সিড়ি বন্ধ করে দিয়ে তাদের আটক করে। পরে দুতলায় তল্লাশী চালিয়ে জুয়া খেলা সরঞ্জামাদি সহ ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও পুলিশের উপর আক্রমণ এবং সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com