বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরে বালু চুরির দায়ে ভ্রাম্যমান আদালতে ১৫ লাখ টাকা আদায় ॥ বিভিন্ন মেয়াদে ৩ জনকে জেল

  • আপডেট টাইম রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৬০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে স্থানীয় প্রশাসন সোচ্ছার রয়েছে। চোরাই বালু নিলামে দিয়ে এ পর্যন্ত ১৫ লক্ষাধিক টাকা রাজস্ব আদায় করে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ বছরসহ বিভিন্ন মেয়াদে ৩ ব্যক্তিকে কারাদন্ড দেয়া হয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে- উপজেলার ৫টি বালু মহালের মধ্যে অবিক্রিত বালু মহালগুলো থেকে চোরাই পথে বালু পাচার হত। এ চোরাই বালু পাচার রোধ করতে প্রশাসন ততপর। চলতি মাসে শাবাস আলীকে ১বছরের কারাদন্ড এবং আব্দুর রহমানকে ২মাসের কারাদন্ড প্রদান করা হয়। গত ডিসেম্বর মাসে চোরাইবালু জব্দ করতে গিয়ে সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের হুমকি প্রদান করায় হেলাল উদ্দিন নামে এক যুবককে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়েছিল। গত ৩ মাসে ২লাখ ৭০হাজার টাকা মুল্যের উত্তোলিত বালু জব্দ করে নিলাম প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁন জানান-সরকারী সম্পদ বালু চুরি রোধ করতে আমরা সার্বক্ষনিক সচেষ্ট রয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com