সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

‘আসল ভোট’ শিগগির-রেজা কিবরিয়া

  • আপডেট টাইম শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘আসল ভোটের’ জন্য কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ নিয়ে হেরে যাওয়া গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, ‘এটি আসল ভোট নয়, আসল ভোট আসছে সামনে।’
ভোটের পাঁচ দিন পর শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে আসেন রেজা। এ সময় তার সঙ্গে দেখা করতে আসেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার পুত্র এবার ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে দুই মাসেরও বেশি সময় ধরে।
বাবার পরিচয় ব্যবহার করে জয়ের প্রত্যাশা করছিলেন রেজা। তবে তিনি ৮৫ হাজার ৮৮৫ ভোট পেয়ে হেরে যান। নৌকা নিয়ে আওয়ামী লীগের শাহনওয়াজ মিলাদ গাজী জেতেন এক লাখ ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে।
রবিবারের এই ভোটে সারাদেশেই ভরাডুবি হয়েছে বিএনপি ও তার জোটের প্রার্থীদের। আর তারা এই ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছেন।
রেজা কিবরিয়া বলেন, ‘এটি আসল ভোট নয়। ভোট ডাকাতি করে তারা (আওয়ামী লীগ) জয় পেয়েছে। আমি জানি তাদের মাঝে কোনো তৃপ্তি নেই। কারণ ডাকাতির মাধ্যমে কোনো কিছু অর্জনে তৃপ্তি থাকে না।
‘ভোটাররা যেভাবে ভয়ভীতি, গ্রেফতার আতঙ্ক, মামলা-হামলা সব উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রে ছুটে গিয়েছিলেন, যদি তারা ভোট দিতে পারতেন তবে তাদের (আওয়ামী লীগের) এমন ভরাডুবি হতো যা কল্পনাও করা যেত না। এবার আসল ভোটের জন্য প্রস্তুতি নিন। এই আসল ভোট শিগগির হবে জানিয়ে রেজা আবার বলেন, ‘আপনারা প্রস্তুত থাকুন।’
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মনে করেন গণফোরামের এই নেতা। বলেন, ‘এই সরকার এটি সবার কাছে প্রমাণ করেছে যে তারা জোর গলায় বাইরে অনেক কিছুই বলে। কিন্তু ঘরে যখন যায় তখন তারা ঠিকই ভাবে কী লজ্জাজনক একটি কাজ করেছে।
আওয়ামী লীগের কাছ থেকে এমন ভোট আশা করেননি বলেও জানান রেজা কিবরিয়া। বলেন, ‘তারা এমন একটি দল ছিল, যে দলটি এক সময় মানুষের মুক্তির জন্যে, ভোটের অধিকারের জন্যে সংগ্রাম করেছে। তাদের ডাকে এদেশের প্রতিটি মানুষ প্রাণ দিতে রাজি ছিল। আর এখন এ আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে।
এলাকার মানুষকে শান্ত থাকারও আহ্বান জানান রেজা। বলেন, ‘কারও সঙ্গে কোনো ধরনের বিবাদে জড়াবেন না। যখনই আসল নির্বাচনের ডাক আসবে তখন সবাইকে থাকতে হবে। তখন কোনো ভয়ভীতি থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com