বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১১ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার মনতলা গ্রামে মোটর সাইকেল ও টমটমে সংঘর্ষে ৪ জন আহত হয়। গতকাল সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-হালিমা আক্তার (৩০), শওকত আলী (৭৪), লাদেন মিয়া (১৫), জাক্কু মিয়া (৭৫)। সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকায় টমটমের ধাক্কায় আহত হন আজমিরীগঞ্জ উপজেলা সদরের প্রমেশ সরকারের স্ত্রী মুক্তা রাণী সরকার (২৬) একই সময়ে শহরের ভাঙ্গাপুল এলাকায় সিএনজি ও টমটমের সংঘর্ষে মৌলভীবাজারের জুরি এলাকার রইছ উদ্দিনের পুত্র কফিল উদ্দিন (৪৫) আহত হন। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাহ গেইট এলাকায় সিএনজি খাদে পড়ে আহত হন ওই গ্রামের জাহির মিয়ার স্ত্রী ফারহানা (২০)। এর পূর্বে সকাল ১১ টার দিকে সদর উপজেলার পইল থেকে হবিগঞ্জ আসার পথে লামাপইল এলাকায় বিপরীত টমটমের সংঘর্ষে প্রমাত সূত্রধরের পুত্র ঝলক সূত্রধর (৩৫) আহত হন। বিকাল সাড়ে ৩টার দিকে টমটম ও টলির সংঘর্ষে শহরের কালীগাছ তলা এলাকায় মিতালী নামে ৪ বছরের এক শিশু গুরুতর আহত হয়। সে কামড়াপুর গ্রামের রুবেল মিয়া কন্যা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার মধ্যে কফিল উদ্দিন ও হালিমা আক্তারকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com