বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরতলীর সৈদাবাদ খামার বাড়ী অপরাধীদের নিরাপদ আশ্রয় স্থল!

  • আপডেট টাইম শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া ইউ.পির সৈদাবাদের তথাকথিত মনির উদ্দিনের খামার বাড়ীটি দুর্ধর্ষ অপরাধী চক্রের নিরাপদ অপকর্মের আবাসস্থলে পরিণত হয়েছে। পরিত্যক্ত এ খামারবাড়ীটির অবস্থান হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানার সীমানায়। বাড়ীটির অনতিদূরে নিরীহ নমঃসূদ্রের বসবাস থাকায় চোর-ডাকাত চিহ্নিত অপরাধীরা সকাল সন্ধ্যা জুয়া ও মাদকের আসর বসাচ্ছে বলে অভিযোগে প্রকাশ। রাত হলেই চোর ডাকাতদের একত্রিত হওয়ার স্থান হিসেবে পরিচিতি পেয়েছে এ খামারটি। খামারটিতে অপরাধীদের বিচরণের ফলে এলাকার সামাজিক পরিবেশে ক্ষতিকর প্রভাব পড়ছে। অপরাধীরা স্থানীয় লোকদের কোন ক্ষতি করছে না ফলে কোন অভিযোগও পাওয়া যাচ্ছে না। পরিত্যক্ত খামার বাড়ীর মালিক হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রবাসী এডভোকেট আলহাজ্ব আশরাফ উদ্দিন আহমেদ। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন শীঘ্রই আইন শৃংখলা বাহিনীর সহায়তায় যথোপযোক্ত পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com