বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

ফেসবুকে চেয়ারম্যানের বিরুদ্ধে অপ-প্রচারের জের নবীগঞ্জে ইউপি সদস্যকে সকল আর্থিক সুযোগ সুবিধা না দিতে ইউএনও’র আদেশ

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ফেসবুকে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের রেজুলেশনসহ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি ইউপি সদস্য শেখ মামদ আলীকে সকল আর্থিক সুযোগ-সুবিধাসহ প্রকল্প না দেয়ার জন্য আদেশ প্রদান করেন।
সুত্রে প্রকাশ,্ ওই নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. জাবিদ আলীর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে বিভিন্ন অপপ্রচার করা হয়। অভিযোগ উঠে এসব অপপ্রচার করছেন ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য শেখ মামদ আলী। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর পরিষদের এক সভায় তার বিরুদ্ধে রেজুলেশন করা হয়। ওই রেজুলেশনসহ চেয়ারম্যান জাবিদ আলী গত ৩ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। ইউএনও অভিযোগটি আমলে নিয়ে পর্যালোচনা করে অবশেষে গত ১০ সেপ্টেম্বর সোমবার ইউপি সদস্য শেখ মামদ আলীকে অভিযোগের বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত সকল আর্থিক সুযোগ-সুবিধাসহ প্রকল্প না দেয়ার জন্য আদেশ প্রদান করেন। ওই আদেশের অনুলিপি পত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক হবিগঞ্জ ও উপ-পরিচালক স্থানীয় সরকার হবিগঞ্জকে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com