বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনের ১ম অধিবেশন শুরু হবে। সম্মেলন সফল করার জন্য ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জাতীয় পার্টি। এর আগে ২০১৫ সালে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৩ বছর পর সম্মেলনকে কেন্দ্র জাপা ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। সম্মেলনকে সফল করতে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সম্মেলনের মাধ্যমে আবারও জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির গঠনের মাধ্যমে অনেক নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। সম্মেলনকে স্বাগত জানিয়ে মাধবপুর থেকে শুরু করে হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অর্ধশতাধিক তোড়ণ নির্মাণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন মহাসচিব জাতীয় পাটি এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশ্তী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপিসহ কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। জাপা নেতা আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারযোগে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ অতিথিবৃন্দ হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে অবতরণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com