বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে রেস্টুরেন্টসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৫ জুন) দুপুরে পৌর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। সহকারী পরিচালক জানান, অভিযানে শহরের টাউন হল এলাকায় মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও বেভারেজ সামগ্রী বিক্রি ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে রাফি কসমেটিকসকে পাঁচ হাজার, আশারাফ জাহান মার্কেটে পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীণের তারিখ না থাকায় ক্যাফে প্রিমিয়ার অ্যান্ড ফাস্ট ফুডকে সাত হাজার, একই মার্কেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের অপরাধে ফুড ভিলেজ চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার ও বাণিজ্যিক এলাকার ম্যাংগো রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com