বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৪৫৭ বা পড়া হয়েছে
SONY DSC

স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র ১৩৫৬/ ৮৮ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ ১৯টি পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সহ-সভাপতি পদে কাজী মলাই মিয়া (খেজুর গাছ) ১০৭৮, শাহ হাবিবুর রহমান জিতু (তলোয়ার) ৯৩৬, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী (আনারস) ১৬৪১, যুগ্ম সম্পাদক মোঃ আজিজুর রহমান (মই) ৯৩২, সহ-সম্পাদক মোঃ দিয়ারিছ মিয়া (মোবাইল ফোন) ৬০৭, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান (সিএনজি) ১৪২৬, প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন (মাইক্রোবাস) ৭৮৫, কোষাধ্যক্ষ মোঃ সেলিম আহম্মেদ (উড়োজাহাজ) ৮০২, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম রাজু (ক্রিকেট ব্যাট) ৫৭৫, শ্রম ও কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল (হাতুড়ী) ৯০০। নির্বাচিত কার্য্যকরি কমিটির সদস্যরা হলেন-মোঃ কিম্মত আলী (কুড়াল) ১১৩৭, আহাম্মদ চৌধুরী ছায়েদ (ছরি) ৯৩৪, মোঃ ফরিদ মিয়া (কলস) ৮১১, খলিলুর রহমান ইকবাল (চাকা) ৭৪২, মোঃ মোজাম্মেল হোসেন ডাব ৬৫২, মোঃ লেচু মিয়া মুন্সি (প্রজাপতি) ৬০১, মোঃ সেলিম আহাম্মদ (কবুতর) ৬০০, মোঃ আব্দুল আজিজ (হরিণ) ৫৯৭ ও মোঃ আব্দুল আহাদ (বালতি) ৫১৯। নির্বাচনে ২ হাজার ৪১১ ভোটের মধ্যে ২ হাজার ১৪৪ ভোট কাস্টিং হয়। এর মধ্যে ১৩৫ ভোট বাতিল করা হয়। সোমবার সকালে বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবিদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com