বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

হবিগঞ্জের বন সংরক্ষক জয়নাল আবেদীনকে বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ “বৃক্ষ” রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে চুনারুঘাট বন সংরক্ষক কার্যালয় মিলনায়তনে জেলা বন বিভাগ ও কর্মচারীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জয়নাল আবেদীনকে সিলেট অঞ্চলে বন সংরক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে চট্টগ্রাম থেকে মো. মাহদী হাসান হবিগঞ্জে নতুন বন সংরক্ষক হিসেবে যোগদান করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জয়নাল আবেদীন হবিগঞ্জে দায়িত্ব পালনকালে বন অপরাধ দমন, বনভূমি রা, বনায়ন বৃদ্ধি ও দাপ্তরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিদায়ী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক বিষয়। দায়িত্ব পালনে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা ফয়সাল আলম, শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ বন্য প্রাণী কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com