রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাসুল্লা রবিদাশ পাড়া গ্রামে সন্ধ্যা রবি দাশ (২২) নামের এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার স্বামীর পরিবারের দাবি বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুই পক্ষের মাঝে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সন্ধ্যা রবি দাশের মা জানান, হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান সড়কের রবি দাশ পাড়ার বাসিন্দা অর্জুন রবি দাশের কন্যা সন্ধ্যা রবি দাশকে ৫ বছর আগে বিয়ে দেয়া হয় বাসুল্লা গ্রামের গিরিশ রবি দাশের পুত্র রাজন রবি দাশের সাথে। দাম্পত্য জীবনে তাদের এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকে সন্ধ্যা। তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে বিকাল ৪টার দিকে সে মারা যায়। এদিকে হাসপাতালে ছুটে যান হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com