শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল লাখাইয়ে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে যুবক আটক বানিয়াচংয়ে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জের প্রেমিক যুগলকে অপহরণ করে মুক্তিপণ দাবি ॥ ৪ জন গ্রেপ্তার হবিগঞ্জে শিল্পদূষণে ধুঁকে ধুঁকে মরছে সুতাং নদী হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ॥ ভোগান্তিতে রোগীরা কিশোরগঞ্জে শিবলা গ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার পুটিজুরীতে বন বিভাগের অভিযান ॥ শাহিন স’মিল থেকে আকাশমণি কাঠ জব্দ মাধবপুরের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বড়ইউড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বানিয়াচং উপজেলাধীন বড়ইউড়ি ইউনিয়নের জেলা পরিষদের মালিকানাধীন বেতকান্দি পুকুর পাড়ে গতকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বৃক্ষরোপণ করেন জেলা পরিষদের প্রশাসক, আহমেদ আলী মুকিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ), অরুন কৃষ্ণ পাল, বানিয়াচং উপজেলা যুবদলের সভাপতি সালেহ উদ্দিন ফারুক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হোসাইন সৌরভ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ বৃক্ষরোপণ শেষে আহমেদ আলী মুকিব বলেন আমরা প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে বদ্ধ পরিকর। হবিগঞ্জ জেলা পরিষদ থেকে এই বছরে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে। জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করবো।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com