মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কাচামাল বাজারের ভিতরে আরসিসি রাস্তা নির্মাণ

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার কাচামাল বাজারের ভিতরে আরসিসি রাস্তা নির্মাণের কাজ শুরু করছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তাগুলো নির্মিত হচ্ছে। কাচামাল বাজারের ভিতর খোয়াই ব্রীজ এপ্রোচ রোড থেকে জামে মসজিদ পর্যন্ত একটি রাস্তা এবং খোয়াই ব্রীজ এপ্রোচ রোড কাচামাল বাজার মাছ হাটা পর্যন্ত আরেকটি আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। শনিবার দুপুুরে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করতে কাচামাল বাজারে যান। তিনি কাজ শুরুর মহুুর্তে সিডিউল অনুযায়ী মাপজোক সঠিক করতে প্রকৌশলবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দদের সাথে নিয়ে পুরো প্রকল্প এলাকা পর্যবেক্ষন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আবুল হাসিম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ। মেয়র আলহাজ্ব জি কে গউছ ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সুবিধার জন্য কাচামাল বাজারের অবৈধ স্থাপনাগুলো অবিলম্বে সড়িয়ে ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে মেয়র নাতিরাবাদ হতে স্লুইস গেইট পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার নির্মাণাধীন বড় ড্রেনের কাজ পরিদর্শন করেন। হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ ড্রেন নির্মাণ বাস্তবায়ন হলে পুরাতন খোয়াই নদী ও তার আশপাশের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে বলে মনে করছেন ভূক্তভোগী মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com