বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে হামলায় আহত আখড়ার মোহন্তের অবস্থা আশংকাজনক পরিবারের সদস্যরা আতঙ্কে

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে হামলায় আহত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্যাম বাউল আখড়ার মোহন্ত আশুতোষ বৈষ্ণবের শারীরিক অবস্থার অবনতি  ঘটেছে। এঘটনায় ১ আসামীকে পুলিশ কারাগারে পাঠালেও বাকিরা এখনও গ্রেফতার হয়নি। এতে আতংকে রয়েছে আশুতোষ মোহন্তের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় নতুন বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন বানিয়াচং শ্যাম বাউল আখড়ার মোহান্ত আশুতোষ বৈষ্ণব। তিনি  স্থানীয় যাত্রাপাশা কিশোর সংঘের সামনে পৌছামাত্র একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা মোহন্তকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংঙ্খাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ঘটনায় আশুতোষের ভাই বাসুদেব বৈষ্ণব বাদী হয়ে আনোয়ারকে প্রধান আসামী করে ১৫জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদ বানিয়াচং উপজেলা শাখার নেতৃবৃন্দ। এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com