বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৭৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশন (ইউকে) উদ্যোগে প্রাথমিক বৃত্তি ২০১৭ প্রদান অনুষ্ঠিত। নবীগঞ্জের আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশন (ইউকে)’র প্রতিষ্ঠাতা  আলহাজ্ব আঙ্গুর মিয়ার অর্থায়নে এবং এমরুল ইসলামের পরিচালনায় বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন পরীক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ বিতরন করা হয়েছে। সনদ বিতরন অনুষ্ঠানে বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বিশেষর বক্তব্য রাখেন বড় ভাকৈর (পূর্ব) ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা মিয়া, ব্যারিস্টার মোজাক্কির হোসেন, প্রফেসর আব্দুল হাই, বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পিয়ার আলী, দৈনিক মানবকন্ঠ নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজাদ। এতে আরও বক্তব্যে রাখেন নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃপেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, কাজিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার দাশ, হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোমেশ রঞ্জন দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com