বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ রাজাকার-আলবদরের প্রজন্মকে সামাজিকভাবে বয়কট করুন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাঙালি জাতিকে মেধা ও নেতৃত্বশূন্য করতে স্বাধীনতা অর্জনের ঠিক পূর্ব মুহূর্তে ২শ’ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয় রাজাকার-আলবদরেরা সেদিন মিথ্যা ফতোয়ার মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনগণকে নৌকায় ভোট দেয়া থেকে বিরত থাকতে বলেছিল। কিন্তু স্বাধীনতাপ্রেমী বাঙালি জাতি সেদিন ঠিকই জাতির পিতার নৌকা মার্কায় ভোট দেয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়াসহ দেশের অনেক মেধাবী নেতা হত্যাকাণ্ডের ঘটনাই প্রমাণ করে এখনও দেশে রাজাকার-আলবদরের প্রজন্ম এবং পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্রের জাল বুনছে। আসুন সকলে মিলে তাদেরকে ঘৃণা করি। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। কিন্তু এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজাকার-আলবদরের প্রজন্ম তৎপর রয়েছে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। না হলে তারা আবারো দেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালাবে।
এমপি আবু জাহির আরো বলেন, ১৪ ডিসেম্বর আমাদের জন্য একটি শোকের দিন। শুধু বিভিন্ন সভা-সেমিনারে এইদিনে বক্তব্য রাখলেই চলবে না। শহীদ বুদ্ধিজীবীদের চেতনা হৃদয়ে ধারণ করে পরবর্তী প্রজন্মের নিকট স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। জাতির সামনে উন্মোচন করতে হবে সপরিববারে বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মুখোশ। বাংলার মাটিতে এই খুনীদের বিচার করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।
এমপি আবু জাহির বলেন, বিএনপি-জামায়াত চিহ্নিত সকল রাজাকারকে নিয়ে একজোট হয়ে কাজ করছে। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। আর বেগম খালেদা জিয়া সেই পতাকা রাজাকারদের হাতে তুলে দিয়েছিলেন। এতেই প্রমাণিত হয় তারা বাংলাদেশকে আবারো পাকিস্তান এবং জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান এমপি আবু জাহির।
আলোচনা সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আজহারুল ইসলাম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ ও তুরাব আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জমিলা খাতুন, কবি তাহমিনা বেগম গিনি, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জয়নাল আবেদীন রাসলে প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com