বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

পাঁচপাড়িয়া গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামে এক  স্কুলছাত্রীর বাল্য বিয়ে পণ্ড করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ এর নেতৃত্বে প্রশাসনের লোকজন কনের বাড়িতে গিয়ে গিয়ে এই বিয়ে পণ্ড করে দেন।
বাল্য বিয়ের শিকার স্কুলছাত্রী হলেন, পাঁচপাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল আলীর কন্যা রিপা আক্তার (১৪)। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার সমসের আলীর ছেলে কাসেমের সাথে নির্ধারিত তারিখে গতকাল রোববার বিয়ের আয়োজন করা হয়। বিয়ের যাবতীয় কেনাকাটাসহ সব ধরণের আয়োজন সম্পন্ন করা হয়। এরই মধ্যে প্রশাসনের কাছে এই বাল্য বিয়ের খবর আসে। তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমির সিংহ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা বাল্য বিয়েটি বন্ধ করে দেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ জানান, বাল্য  বিবাহ বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ  ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com